শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
তিন ব্যবসায়ীকে জরিমানা
দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:২৪ পিএম  (ভিজিটর : )

দ্রব্যেমূল্যের বাজার দর যাচাইয়ে বাজার মনটিরিং করেছে কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমশিনার (ভূমি) মঈন খান এলিস। এসময় তিনি দ্রব্যের দাম বেশি নেয়ায় তিন ব্যবসায়ীকে জরিমানাও করেন।

আজ বুধবার রাতে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর প্রধান বাজারে দ্রব্যমূল্য যাচাই করতে মনিটরিংয়ে যান। 

এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বেশি নেয়ায় এক ব্যবসায়ীর ৫ শত টাকা, অপর দিকে ডিমের দাম বেশি নেয়া ও হিসাব না রাখার দায়ে দুই ব্যবসায়ীর ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরমিানা করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেন। এ খবর পেয়ে ক্রেতারা সহকারী কমশিনার (ভূমি) যে দোকানে অবস্থান করছিলেন সেখানে ভিড় করেন এবং এক শত টাকা দরে পেঁয়াজ কিনে নেন। 

ক্রেতারা বলনে- আমাদের কাছে ব্যবসায়ীরা এক কেজি পেঁয়াজ এক শত কুড়ি টাকা দাম নেয়, এসি ল্যান্ড বাজারে উপস্থতি থাকায় এক শত টাকা দরে পেঁয়াজ কিনতে পারলাম। কেজিতে কুড়ি টাকা রক্ষা হল। 

ক্রেতারা আরো বলেন, এভাবে নিয়মিত বাজার মনিটরিং করলে দ্রব্যেমূল্যের দাম নিয়ন্ত্রন করা সম্ভব। এছাড়াও অফিসারকে নিয়মিত বাজার মনিটরিংয়ের আহ্বান জানান ক্রেতারা।

খোলা কাগজ/এমএস




বাংলাদেশ'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার