রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক শিবির নেতা নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১:১৪ পিএম  (ভিজিটর : )

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সাবেক শিবির নেতা নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নজরুল ইসলাম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালশাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বালশাবাড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর কিছুদূর টেনে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জাগো নিউজকে জানান, বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




বাংলাদেশ'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার