|
চাঁদপুরে ছেলের ছুরির আঘাতে পিতা খুন
|
|
চাঁদপুরের মতলব উত্তরের লুধুয়া আমতলী গ্রামে ছেলের ছুরির আঘাতে পিতা আবদুস সোবহান প্রধান (৫৬) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতলব উত্তরের ফতেহপুর পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লুধুয়া আমতলী গ্রামের মৃত: আমির হোসেন প্রধানের ছেলে আবদুস সোবহান প্রধান (৫৬)। আবদুস সোবহান প্রধানের তিন ছেলে। দুই ছেলের সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় আবদুস সোবহান প্রধানের মেঝো ছেলে তিন মাস আগে প্রবাস ফেরত নোমান প্রধান (২৮) কথা কাটাকাটির এক পর্যায়ে পিতাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যায়। এলাকাবাসী চিকিৎসার জন্য মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল হক উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান-১, উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান-২,উপ-পরিদর্শক (এসআই) রতন মিয়া সহ সঙ্গীয় ফোর্স। এ দিকে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুরে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে রোমানের স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। নিহতের ভাগ্নি আসমা আক্তার বলেন, আমার মামার (সোবহান প্রধানের) স্ত্রী বছর তিনেক আগে মারা গেছে। সে থেকে মামা বিয়ে করার জন্য ছেলেদের জানালে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তিনি বলেন,আমার মামাতো ভাই জামান ও রোমান প্রায়শই জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য মামার সাথে ঝগড়া করতো। তিনি বলেন, আমার মামার হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। আর যেনো কোনো ছেলে খুনি না হয়। মতলব উত্তর থানার পরিদর্শক (ওসি) রবিউল হক বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ঘাতক রোমানের স্ত্রী মীম আক্তার কে আটক করা হয়েছে। তবে ঘাতক রোমান কে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় মামলার প্রস্তুতি চলছে। |