বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬
রাজবন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৪৫ পিএম  (ভিজিটর : )

দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিভিন্ন রাজবন বিহারসহ বৌদ্ধ বিহার ও শাখা বন বিহারগুলোতে উদযাপিত হচ্ছের বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা হিসেবে উদযাপন করে। প্রবারণা হল আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের ধর্মীয় উৎসব।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির রাজবন বিহারে বৌদ্ধ বিহারগুলোতে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।

ভোরে ধর্মীয় অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশিল প্রার্থনা, মহাসংঘ দান, প্রদীপ পূজা, হাজার বাতি দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা পালন করা হচ্ছে।
ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ সকল প্রাণীর মঙ্গল কামনা ও বিশ্ব শান্তি কামনাসহ সমবেত প্রার্থনা করা হয়।




বাংলাদেশ'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: info@banglaforever.com
বাংলা ফরএভার পরিবার