শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রায়পুরায় ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৭:০৫ এএম আপডেট: ২৬.০৯.২০২৪ ১১:০১ এএম  (ভিজিটর : )

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে মো. সুজন মিয়া (৩০) নামে এক যুবক ও ফরিদা বেগম (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন ও থানা পুলিশ।

নিহত সুজন মিয়া ওই ইউনিয়নের খানাবাড়ি এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে। অপরদিকে নিহত ফরিদা বেগম একই ইউনিয়নের বাঙালীনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর মেয়ে। তাদের গোপনে সম্পর্ক ছিলো বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া রাতে তার নিজ দোকানে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালে সুজন দোকানের সাটার খুলতে দেরি হওয়ায় তার স্বজনরা এসে দোকানের সাটার ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুজন সিলিং এর সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন বলেন, দুইজন আত্মহত্যা করেছে। তাদের মধ্যে একজন বাঙালীনগর ও আরেকজন মির্জানগর এলাকার। একজন রাতে আত্মহত্যা করেছে এবং আরেকজন সকালে আত্মহত্যা করেছে বলে জানান তিনি। তবে কি কারণে এই আত্মহত্যা ঘটেছে তা জানা যায়নি।

এ ব্যাপারে রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে বলেন, মির্জানগরে দুইজনের আত্মহত্যার ব্যাপারে খবর পেয়েছি। দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু থানায় কোনো অভিযোগ আসেনি বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।




বাংলাদেশ'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার