শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
কালিহাতীতে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৭:০৪ এএম  (ভিজিটর : )

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের (৩০) চার টুকরো মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনে কাটা পড়ে চার টুকরা হয়ে মারা যায় যুবকটি।

শুক্রবার (৮ মার্চ) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পরিচয় না মিললে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।




বাংলাদেশ'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার