বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বাংলা English
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
টেকনাফে ২ কৃষককে অপহরণ
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৭:০১ এএম  (ভিজিটর : )

সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি ডাকাত দল। শুক্রবার সকালে টেকনাফের বাহারছড়া ইউপির ৬নং ওয়ার্ড জাহজপুরা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সকালে পানের বরজে কাজ করতে গিয়ে তারা আর ফিরে আসেননি বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

অপহৃতরা হলেন-উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা মৃত উলা মিয়ার ছেলে আলী আহমদ (৬০) ও আমির হোসাইনের ছেলে ছৈয়দ আলম (৪০)।
    
এ বিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা (ইনচার্জ) ইন্সপেক্টর মছিউর রহমান বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকব। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।




বাংলাদেশ'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার