রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ফ্রান্সে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮:১৩ এএম আপডেট: ০৪.০৯.২০২৪ ১২:১৫ পিএম  (ভিজিটর : )

বিশ্বে প্রথম দেশ হিসেবে নারীদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স। সোমবার (৪ মার্চ) ফরাসি পার্লামেন্টে নেওয়া এই সিদ্ধান্ত বিশ্বে অনন্য নজির গড়লো।

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে পার্লামেন্টের উভয়পক্ষের আইনপ্রণেতাদের মাঝে ভোটাভুটি হয়। পক্ষে ভোট দেন ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিপক্ষে ভোট দেন ৭২ জন। মঙ্গলবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।



ফলাফল ঘোষণার সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ঐতিহাসিক এ মুহূর্তটিকে স্বাগতও জানান। এর মধ্য দিয়ে ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো। এর আগে, সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল।

১৯৭৫ সালে ফ্রান্সে একটি আইন পাস করা হয়। সেখানে বলা হয়, গর্ভপাত কোনো অপরাধ নয়। কিন্তু সংবিধানে গর্ভপাতের অধিকারের গ্যারান্টি দেওয়া হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে ফ্রান্সে দুই লাখ ৩৪ হাজার গর্ভপাত হয়েছে।

ওই বছরের নভেম্বরে এক জনমত সমীক্ষায় দেখা গেছে, ৮৯ শতাংশ মানুষ গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক করার পক্ষে। পার্লামেন্টে বিল পাস হওয়ার পর প্যারিসে আইফেল টাওয়ারে ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ স্লোগানটি প্রদর্শন করা হয়।

123

এ ঘটনাকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই পদক্ষেপ উদযাপন করা হবে বলেও জানান তিনি।




আন্তর্জাতিক'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার