বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬
জয় দিয়ে সাফ শুরু বাংলাদেশের
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০৭ পিএম  (ভিজিটর : )

নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের কিশোরীরা।

শনিবার (২ মার্চ) ললিতপুর স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছে প্রীতি।

৪ দল নিয়ে হচ্ছে এবারের আসর। যেখানে বাংলাদেশ ও নেপাল ছাড়াও আছে ভারত ও ভুটান। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৫ মার্চ, সেদিন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ৮ মার্চ গ্রুপপর্বেও তৃতীয় ও সবশেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পাওয়া ভারত আছে সবার শীর্ষে।





খেলাধুলা'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: info@banglaforever.com
বাংলা ফরএভার পরিবার