শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ফের গুপ্তচর চরিত্রে আলিয়া
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০১ পিএম  (ভিজিটর : )

‘রাজি’ ছবিতে গুপ্তচর হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন আলিয়া ভাট। তারপর সেখানে গিয়ে তার কার্যকলাপের কথা কম-বেশি সব সিনেমাপ্রেমীরই জানা। ফের গুপ্তচরদের দলে যোগ দিচ্ছেন আলিয়া। তবে এবার গুপ্তচরবৃত্তির সঙ্গে পুরোদমে যোগ হবে অ্যাকশন।

গত মঙ্গলবার এফআইসিসিআই ফ্রেমে ২০২৪-এর অনুষ্ঠানে এ খবর নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে গোপন খবর ফাঁস করছি। যেটা হলো আলিয়া ভাট এবার একটা স্পাই ইউনিভার্স সিনেমার কেন্দ্রীয় চরিত্র হতে চলেছেন। তবে শুটিং শিডিউল কবে, তা পরে ঠিক হবে। আমি বিষয়টা নিয়ে খুবই রোমাঞ্চিত এবং উত্তেজিত।’

জানা গেছে, আলিয়া ভাট এই অ্যাকশন-প্যাকড সিনেমাতে শর্বরী ওয়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যেখানে অভিনেতাদের সুপার এজেন্টের চরিত্রে দেখা যাবে। শুটিং এই বছরের শেষে শুরু হওয়ার কথা। তবে অক্ষয় উইধানি আলিয়া ভাটের সেই স্পাই ইউনিভার্সের সিনেমার বিষয়ে এখনই কিছু জানাতে চাননি। বলেন, সময় হলেই সব ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স শুরু হয়েছিল সালমান খানের ‘এক থা টাইগার’র হাত ধরে। পরে মুক্তিপায় ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’।




বিনোদন'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: [email protected]
বাংলা ফরএভার পরিবার